নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৬জানুয়ারি :- বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থ্যা না করে উলটে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পকোড়া ও চপ বিক্রি করার পরামর্শ দিচ্ছেন। ৭২ তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় তার প্রতিবাদে বালুরঘাট শহরের ফুটপাতে মুড়ি চপ ও পকোড়া বিক্রি করল আর এস পি দলের যুব শাখা আর ওয়াই এফ ও ছাত্র সংগঠন পি ইউ সি।
বামেদের দুই যুব ও ছাত্র সংগঠনের নেতারা জানান দেশ ও রাজ্যের বেকারত্ব ক্রমশ আকাশ চুম্বি তে গিয়ে ঠেকেছে।বেকাররা দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাকরি বা কর্মসংস্থানের দাবি জানালেই তারা বেকারদের পকোড়া ও চপ মুড়ি বিক্রি করে নিজেদের সংস্থান করবার কথা বলেন। এর প্রতিবাদেই আজ তারা বালুরঘাট শহরের ফুটপাতে মুড়ি চপ ও পকোড়া বিক্রি করছেন বলে তারা জানান।

No comments:
Post a Comment