নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :- তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ দলেরই তিন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ কর্ম নিয়ে বিবাদের জের। এদিন পঞ্চায়েত দপ্তরে ঢুকে অবৈধ ভাবে টেন্ডারে সই করতে বলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মোবারক হোসেন। আর তা না করায় প্রধানকে মারধর ও দপ্তর ভাঙচুর করে। সেই কারণেই হামলা বলে অভিযোগ হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তোফাজ্জল হকের।পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।ঘটনা ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মোবারক হোসেন। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। এখনো তৃণমূল জেলা নেতৃত্বে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments:
Post a Comment