রাতের অন্ধকারে সিপিএমের দুটি পার্টি অফিস ভাংচুর - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 21 January 2021

রাতের অন্ধকারে সিপিএমের দুটি পার্টি অফিস ভাংচুর

   



   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীপালি নগর এলাকায় গতকাল রাতের অন্ধকারে সিপিএমের দুটি পার্টি অফিস ভাংচুরের ঘটনায় আজ ২২শে জানুয়ারি চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে দীপালি নগর এলাকায় জেলা পরিষদের আবাসনের বাইরে দীর্ঘদিন সিপিএমের দুটি পার্টি অফিস রয়েছে গতকাল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কে বা কারা ওই পার্টি অফিস দুটিতে ভাংচুর চালায় পাশাপাশি অফিসের ভেতরে থাকা জিনিস পত্র তছনছ করে দেয় ওই দুষ্কৃতকারীরা। যদিও সিপিএমে নেতৃত্বের দাবী এটি কোন চুরির ঘটনা নয় রাতের অন্ধকারে তৃনমুলী দুষ্কৃতিরা এই কান্ড ঘটিয়েছে। এই বিষয়ে সিপিএমের ১ নম্বর এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক শিবাশীষ চক্রবর্তী অভিযোগ করে বলেন এটি কোন চুরির ঘটনা নয়। এটি রাজনৈতিক আক্রমণ। যাতে সামনে নির্বাচনের আগে আমরা ভয় পাই, এই ভয় তৈরী করতেই এই কাজ বলে তিনি জানান। এই কাজ কারা করতে পারে জানতে চাইলে তিনি বলেন এখানে বিজেপি বলে কিছু নেই তাই এটি তৃনমুলী দুষ্কৃতিদের কাজ। এর বিরুদ্ধে তারা পুলিশী অভিযোগের পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে শিবাশীষ বাবু জানান।সিপিএমের এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে অস্বীকার করা হয়েছে। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মহেশ পারাখ কে প্রশ্ন করলে তিনি বলেন এটা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তৃনমুল কংগ্রেস ভাংচুর বা দখলের রাজনীতিতে বিশ্বাসী না। এটা তাদেরই গোষ্ঠী কোন্দলের ফলে ঘটেছে। বা তারা প্রচারে আসার জন্য এমন কান্ড ঘটিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad