বিপ্লবী সংঘের পরিচালনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

বিপ্লবী সংঘের পরিচালনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

      

   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিপ্লবী সংঘের পরিচালনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় করণদিঘি হাইস্কুল মাঠে। পাশাপাশি এদিন আতশবাজি আকর্ষণ ছিল।করোনা আবহের কারণে গত কয়েক মাস যাবত সব ধরণের সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান বন্ধ ছিলো। কিছু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স ম্রকারি নিয়ম মেনে আতশবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনকনে শৈত প্রবাহকে উপেক্ষা করে প্রচুর মানুষের সমাগম হয় এদিন সন্ধ্যায়।এদিন প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুল জামাল, জেলা যুব তৃণমূল সভাপতি তথা ক্লাব সভাপতি গৌতম পাল,জেলা পরিষদের সদস্য ভোগেন ঘোষ, সমাজসেবী সুভাষ সিনহা সহ বিশিষ্ট জনেরা।

No comments:

Post a Comment

Post Top Ad