আইএসআই ও মাওবাদী মেলবন্ধন! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

আইএসআই ও মাওবাদী মেলবন্ধন!

     

   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-আইএসআই ও মাওবাদী মেলবন্ধনে ও কিছু বিরোধী দলের ষড়যন্ত্র কারনে দিল্লিতে কৃষি আন্দোলনের নামে ঝামেলা এবং হিংসা হয়েছে এ কথাটা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন।নীল সাদা রং যারা সাপ্লাই করে তার নাম অভিষেক হার্ডওয়্যার।কেউ আবার ভাইপো হার্ডওয়্যার ও বলে।সেখান থেকেই এই রং আসে। পাশাপাশি এখন প্রধান মন্ত্রী গ্রামিন সড়ক যোজনা হয়ে গেছে বাংলা সড়ক যোজনা।এভাবেই কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার তার নিজের নামে চালাচ্ছে। বুধবার ইসলামপুর জীবন মোড় এলাকায় বিজেপি আয়োজিত চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে লক্ষ্য করে এমনই তোপ দাগলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন,ইসলামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও সেখানে নেই চিকিৎসক বা নার্স। চিটফান্ডে রাখা টাকা দিয়ে তৃণমূল ফষ্টি নস্টি করছেন বলেও অভিযোগ তার।তিনি বলেন,টেট কিংবা আপার প্রাইমারী সহ বিভিন্ন চাকরি পাইয়ে দেবার নাম করে তৃণমূল টাকা নিয়েছে।তাতেও শখ মেটেনি।এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করা নিয়েও একহাত নেন সায়ন্তন বসু।

No comments:

Post a Comment

Post Top Ad