অঞ্চল সভাপতি মনোনয়ন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

অঞ্চল সভাপতি মনোনয়ন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

      



    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-অঞ্চল সভাপতি মনোনয়ন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা অঞ্চলের নতুন অঞ্চল সভাপতি করা হয় মনোজ রাম কে। এই নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলের হয়ে ভোট না করার হুমকি তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান সহ ১০ সদস্য ও দলের একাংশের। প্রয়োজনে পঞ্চায়েতকে নির্দল ঘোষণা করে দেওয়ার হুমকি। মনোজ রাম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অঞ্চল সভাপতি পদ থেকে সরানোর দাবি স্থানীয় নেতৃত্বের একাংশের। যদিও নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মনোজ রাম। তিনি বলেন এগুলো দল বিরোধী কথা। কিছু বলার থাকলে তারা দলকে জানাবেন। অঞ্চল সভাপতি জেলা ও ব্লক নেতৃত্ব ঠিক করে। যাকে দায়িত্ব দেওয়া হবে সেই কাজ করবে। এটা কোন বড় সমস্যা না। ব্লক নেতৃত্ব বসে এই সমস্যার সমাধান করবে। তারা না পারলে জেলা নেতৃত্বে বসে সমস্যা মিটিয়ে নেবে।তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি।


No comments:

Post a Comment

Post Top Ad