দিল্লীর আন্দোলনরত কৃষকদের লালকেল্লায় বিশৃঙ্খলা! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

দিল্লীর আন্দোলনরত কৃষকদের লালকেল্লায় বিশৃঙ্খলা!

      

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-  দিল্লীর আন্দোলনরত কৃষকদের লালকেল্লায় বিশৃঙ্খলার ঘটনায় কেন্দ্রের সরকারের মদত রয়েছে বলে অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, লালকেল্লা অভিমুখে কৃষকদের যাবার সময় পুলিশ ছিলোনা। সকাল থেকে সামাজিক মাধ্যমে লালকেল্লা দখলের হুমকি প্রচারিত হতে থাকলেও কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি।তাদের বাধাও দেওয়া হয়নি, ইচ্ছে করেই বিশৃঙ্খলা করার সূযোগ দেওয়া হয়েছে যেন কেন্দ্রের সরকার কৃষক আন্দোলনকে বিপথে চালিত করতে পারে এবং কালিমালিপ্ত করতে পারে বলে তিনি আরও অভিযোগ করেন। জাতীয় পতাকা খুলে অন্য পতাকা ওড়ানোর ঘটনারও নিন্দা করেন অধীর বাবু। ২৬ জানুয়ারির মত মর্যাদাপূর্ণ একটি দিনে এ ঘটনা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যাবস্থাপনার উপর প্রশ্ন চিহ্ন বলেও তিনি মন্তব্য করেন

No comments:

Post a Comment

Post Top Ad