নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-বাউল গানের আসরকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ। আহত চার। ঘটনা ময়ুরেশ্বরের অকালীপুর গ্রামে। দোষীদের গ্রেপ্তারের দাবীতে সাঁইথিয়া- বহরমপুর রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে। গতকাল ময়ুরেশ্বর থানার অকালীপুর গ্রামে চলছিল বাউল গানের আসর। পাশেই রয়েছে সাঁইথিয়া থানার তালতলা গ্রাম গ্রামের মানুষ গান শুনতে যায়। গান গাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বচসা পরে হাতাহাতিতে পরিণত হয়। এই ঘটনায় দুই গ্রামের চার জন আহত হয়। তাদের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোষীদের গ্রেপ্তারের দাবীতে তালতলা গ্রামের মানুষ সাঁইথিয়া- বহরমপুর রাস্তা অবরোধ করে রাতেই। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে দুই থানার পুলিশ আসে

No comments:
Post a Comment