নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে যে সকল পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বংশীবদন বর্মন। বৃহস্পতিবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রাজবংশী মহামিলন মেলায় অংশ নিতে এসেছিলেন রাজবংশী ভাষা একাডেমি এবং রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। এই অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজবংশী কল্যানে কাজকর্মের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন বংশীবদন বর্মন।রাজবংশী ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি রক্ষার লক্ষ্য নিয়ে এদিন কালিয়াগঞ্জের মুস্তাফানগর জুন্ডিপীর এলাকায় রাজবংশী মহামিলন মেলার আয়োজন হয়। কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘ আয়োজিত এই মহামিলন মেলার উদ্বোধন করেন বংশীবদন বর্মন।

No comments:
Post a Comment