ফের ভয়াবহ দুর্ঘটনা! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

ফের ভয়াবহ দুর্ঘটনা!

   

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- ফের ভয়াবহ দুর্ঘটনার থেকে রেহাই।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের জলঢাকা ময়নাতলি এলাকার এশিয়ান হাইওয়েতে।জানা যায় একটি খালি তেলের ট্যাঙ্কার কুমারগ্রাম থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে একটি লরির পেছনে ধাক্কা মারে।ঘটনায় তেলের ট্যাঙ্কারের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং ট্যাঙ্কারটি রাস্তার উপর দাঁড়িয়ে যায়।ঘটনার খবর পেয়ে দমকলের একটি আগুন নিয়ন্ত্রনকারী ইঞ্জিন এবং একটি উদ্ধারকারী দল পৌছায়।পৌছায় ধূপগুড়ি থানার পুলিশও। তবে স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।দুর্ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও কিছুক্ষনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যায়।ঘটনায় হতাহতের কোনো খবর নেই।স্থানীয়দের দাবি ঘন কুয়াশার জেরে এই বিপত্তি।


No comments:

Post a Comment

Post Top Ad