নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩১জানুয়ারি :- শনিবার ঠাকুরনগরে সভায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের l কিন্তু শাহী সভার আয়োজনে ছিলনা কোন বিজেপির পতাকা l আসলে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের মন পেতে অমিত শাহের সমাবেশে মতুয়া ব্যানার ব্যবহার করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সলতেতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছিল বিজেপি l
এবার মতুয়াদের মন পেতে মরিয়া চেষ্টা চালাল বনগাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে l রবিবার বনগায় বনগাঁ উত্তর বিধানসভা মতুয়া উন্নয়ন কমিটির উদ্যোগে মতুয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল l সভামঞ্চের ফ্লেক্সে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অন্যদিকে বড় মা বীণাপাণি দেবীর ছবি এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর তৃণমূল কংগ্রেস নেতা গোপাল শেঠ ও বনগাঁ পৌর প্রশাসক শংকর আঢ্যর উদ্যোগে মতুয়াদের দেওয়া হল ডঙ্কা ও মতুয়া পাগলদের সাল পরিয়ে সম্বর্ধনা দেওয়া হল l মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরা হলো মতুয়াদের সামনে l

No comments:
Post a Comment