নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩১জানুয়ারি :-ডোমজুর সলপ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পার্টি অফিসের দখল নিলো অরূপ রায় অনুগামী কর্মীরা। ওই অফিসে রাজীব বন্দ্যোপাধ্যায় অনুগামীরা বসতেন। আজকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল নিয়ে মিছিল করে। মিছিল থেকে ফিরে তারা ওই অফিসের দখল নেয়। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের কর্মী সুজিত শেখর দাস জানান তাদের এখানে গদ্দারদের কোনো জায়গা নেই। আজকে তারা এই পার্টি অফিসের দখল নেওয়া হল।তিনি অভিযোগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায় গুন্ডা তোলাবাজদের নিয়ে পার্টি টা চালাচ্ছিলেন। তিনি ভূমিপুত্র নন। এই পার্টি অফিস তারা আবার পবিত্র করবেন।এদিকে আজ দুই বিজেপি কর্মী ডুমুরজলা ময়দানে সভা থেকে ফেরার সময় ওই মিছিল থেকে বিজেপি কর্মীদের উপরে হামলা হয়।বলে অভিযোগ। ওই কর্মীদের বেধড়ক মারধর করা হয়।ভেঙে দেওয়া হয় মোটরবাইক।এই ঘটনায় দুজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাদেরকে এস এস কে এম হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment