নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩১জানুয়ারি :- আদিবাসীদের সংগঠন এ এস এ বেশ কয়েকটি দাবি দাবা নিয়ে রবিবার ঝারগ্রাম এর খেমাশুলি তে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি খেমাশুলি তে রেলস্টেশনে রেল অবরোধ অভিযান করা হয়। সংগঠনের মূল দাবি আদিবাসীদের ১৯৩২ সালে লাগু হওয়া আদিবাসীদের স্থানীয় নীতি কার্যকর করা, সাঁওতালি ভাষাকে রাজ ভাষার স্বীকৃতি দান, অসম ও আন্দামান এর আদিবাসীদের এস টি তালিকাভুক্ত করা এবং কানু মুর্মু ও বিরসা মুন্ডার নামে পৃথক দু'টি ট্রাস্ট তৈরি করে তাতে অর্থ জমা করার দাবি নিয়ে এদিন জাতীয় সড়ক ও রেল রোকো অভিযান করা হয়। কিছুদিন পূর্বে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ঝারগ্রাম এর জনসভা করে যায়। এই সংগঠনটি হেমন্ত সরেন এর বিরুদ্ধে ২০২০ সালের ৫ নভেম্বর দেশের পাঁচ রাজ্যে হেমন্ত সরেন কে আদিবাসী বিরোধী বলে
স্লোগান তুলে তার কুশপুতুল দাহ করে। এরপরে হেমন্ত সরেন ঝাড়গ্রামে সভা করেন। এদিনের এই আন্দোলনের জেরে জাতীয় সড়কে দীর্ঘসময় যানজট শুরু হয়ে যায়। যদিও দক্ষিণ-পূর্ব শাখায় সেভাবে এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চালু না হওয়ায় অবরোধে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।

No comments:
Post a Comment