নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :- গত ২২ শে জানুয়ারি শ্রমচুক্তি আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিদ্যুৎ কর্মীদের ন্যূনতম ২১ হাজার ৬০০ টাকা মজুরির ও সমকাজে সমবেতনের দাবিতে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ কর্মীদের আন্দোলনে বিদ্যুৎ কর্মীদের উপর লাঠিচার্জ ও মিথ্যা মামলায় ফাঁসানো প্রতিবাদে ২ রা ও ৩ রা ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেয় সারা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ কর্মীরা। সেইমতো মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর মানিক হীরা পাওয়ার হাউজের সামনে কর্মবিরতি পালন করতে শুরু করেন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। এদিন ৫০ জনের মত অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতিতে শামিল হন। তাদের দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মত ২১ হাজার ৬০০ টাকা ন্যূনতম মিজুরি, সমকাজে সমবেতন ও বিদ্যুৎ কর্মীর স্বীকৃতি দিতে হবে। আজ এবং কাল এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।
Post Top Ad
Monday, 1 February 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment