১০টাকায় ১৮টি ফুচকা শুধুমাত্র মেয়ের জন্মদিনের দিন - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 5 February 2021

১০টাকায় ১৮টি ফুচকা শুধুমাত্র মেয়ের জন্মদিনের দিন

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি

প্রতি বছরে মেয়ের বয়সের সাথে ফুচকার সংখ্যা বাড়িয়েই চলেছে বারাসত পাইওনিয়ার পুকুর সংলগ্ন ফুচকা বিক্রেতা পীযুষ দাস।তবে এই একটা দিনই এই অফার বারাসতবাসীর জন্য।১০টাকায় ১৮টি ফুচকা শুধুমাত্র মেয়ের জন্মদিনের দিন।মেয়ের জন্মদিন আনন্দে আত্মহারা বাবা। বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা।মেয়ের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে চায় সে। তাই এলাকাবাসীকে 10 টাকায় আঠারোটি করে ফুচকা খাওয়াচ্ছেন, শুধু তাই নয় সঙ্গে একটি করে মাস্ক দিয়ে মানুষকে সচেতনও করছেন।ফুচকা খাওয়ানোর লাইন দেখে অবাক হবে যে কেউ, উপচে পড়ছে ভিড় এলাকাবাসীর।এই বাজারে এত কম দামে ফুচকা খেয়ে খুশি আমজনতা। শুধু তাই নয় ফুচকা খাওয়ানোর কারণ জেনেও অবাক হচ্ছেন অনেকেই।মেয়ের বয়স এখন তিন বছর,আর এই তিনটি বছর ধরেই বাবা পীযুষ দাস এই দিনটি সকলের সাথে পালন করে আসছে একটু অন্য ভাবে

No comments:

Post a Comment

Post Top Ad