নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৫ফেব্রুয়ারি :- কর্মী নিয়োগ নিয়ে গন্ডগোলে জড়িত থাকায় আই এন টি টি ইউসির বেশ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ এন জেপি স্টেশন চত্তর বন্ধের ডাক দেয় আই এন টি টি ইউ সি। এর ফলে বিপাকে পড়তে হয় দূর দূরান্ত থেকে আশা যাত্রীদের। বনধের ফলে যান বাহন থেকে সমস্ত দোকান পাঠ বন্ধ ছিল। উল্লেখ্য স্থানীয় কর্মী নিয়োগের দাবিতে গতকাল স্থল বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখায় এনজেপির আইএনটিটিইউসি কর্মীরা। স্থল বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বহিরাগত কর্মী ও গাড়ি ব্যবহার করে চলেছিল।বারংবার আলোচনা করার পরেও সমস্যার সমাধান হয় না ।এরপর সেখানেই দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে।স্থল বন্দরে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ।এদিকে পরিস্থিতি সামাল দিতে স্থল বন্দরের নিরাপত্তা কর্মীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজন কে গ্রেপ্তার করে।।

No comments:
Post a Comment