নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৫ফেব্রুয়ারি :- ঘটনাটি অশোকনগর থানার হরিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে সুমন সিংহ বয়স 35 একটি বেসরকারি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতো তবে বছরখানেক ধরে বেকার অবস্থায় ছিল সুমন। এবং মদ্যপান করতো বলে জানা গেছে পরিবার সূত্রে। বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ হঠাৎ দোতলা ঘর থেকে আওয়াজ শুনতে পায় ছোট ভাই এবং বাবা সাথে সাথে দোতলার ঘরে ছুটে যায় ছোট ভাই গিয়ে দেখে দরজা জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ডাকা সত্ত্বেও কোনো সাড়া পাচ্ছে না সুমনের। সাথে সাথে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছোট ভাই দেখে খাটের ওপর পড়ে আছে সুমন এবং খাটের জাজিম এবং তোষক দাউদাউ করে জ্বলছে, সেই আগুনে অগ্নিদগ্ধ সুমন সাথে সাথে জল দিয়ে নেভানোর চেষ্টা করে প্রতিবেশীরা এবং পরিবারের লোকজন। পরিবারের প্রাথমিক অনুমান মদ্যপান করে সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়ে সুমন তার থেকেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। রাতেই সাথে সাথে হাবরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে শুক্রবার দেহ ময়নাতদন্ত করা হবে।
পাশাপাশি পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী এক পরিবারের সাথে অশান্তি হয় সুমন এবং তার পরিবারের মৃত সুমনের ভাইয়ের অভিযোগ প্রতিবেশী এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল তাই নিয়ে মাঝে মাঝেই অশান্তি হতো তাদের। বৃহস্পতিবার দুই পরিবারের অশান্তি চরম আকার ধারণ করে। যে মহিলার বিরুদ্ধে অভিযোগ তার সাথে আমরা কথা বললে তিনি জানান সুমনের সাথে তার সম্পর্ক ছিল ভাল প্রতিবেশী হিসেবে এ ছাড়া অন্য কিছু নয় তবে মাঝে মাঝে সুমন মদ্যপান করে এসে তার বাড়িতে অত্যাচার করত যার ফলে পুলিশে অভিযোগ করা হয়েছিল।
মৃত সুমনের ভাইয়ের আরো অভিযোগ ভাই হয়তো অশান্তির জেরে আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ সূত্রে জানা গেছে মদ্যপান করে সিগারেট জ্বালিয়ে শুয়ে পড়াতেই সিগারেটের আগুনে খাটের তোষক আগুনে পুড়ে গিয়ে মৃত্যু।

No comments:
Post a Comment