নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :-৪০ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ৭ টি সোনার বিস্কুট উদ্ধার করল বনগাঁ সীমান্তের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ।
বি এস এফ সূত্রে খবর ৩ রা ফেব্রুয়ারি বনগাঁ ঘুনারমাঠ বি ও পি র জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের দুই পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এবং কাঁটাতারের ওপর থেকে এপাড়ে কিছু একটা জিনিস ছুড়ে দিতে দেখে বিএসএফ। বিএসএফের তাড়া খেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও প্লাস্টিকে টেপ দিয়ে মোড়া জিনিস উদ্ধার করতেই ৭ টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ l ৭ টি সোনার বিস্কুট এর আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫২ হাজার ৪৫০ টাকা। বাজেয়াপ্ত করা ৭ টি সোনার বিস্কুট পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে ।

No comments:
Post a Comment