নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :- আজ স্বামী বিবেকানন্দের ১৫৯ তম পূন্য জন্ম তিথি । আজ বিশেষ পূজার, যজ্ঞ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় শিবমন্দিরের আঠারখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে।
স্বামীজীর জন্মতিথি উপলক্ষে মাটাগাড়া ও নকশালবাড়ি ব্লকের ৩০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কে নিয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আশ্রমের পক্ষ থেকে সকলের হাতে কম্বল বিতরণ করা হয়। এর পাশাপাশি দুপুরে ভক্তদের বিশেষ ভোগ বিতরণ করা হয় তার সাথে আজ সন্ধ্যায় রয়েছে বিশেষ সন্ধ্যা আরতি।

No comments:
Post a Comment