দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে হাতাহাতি! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 4 February 2021

দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে হাতাহাতি!

   



   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :- শিলিগুড়ি শহর সংলগ্ন নিউ জলপাইগুড়ি এলাকায় টি পার্কে ড্রাইপোর্ট কন্টেনার ডিপোতে ট্রাক ও শ্রমিকদের কাজের দাবি নিয়ে ব্যাপক উত্তেজনা। দুই শ্রমিক গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, ভাঙচুর ছাড়াও গুলি চালানোর অভিযোগ। পরিস্থিতি থমথমে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। 

কম মজুরিতে কাজ করানো যাবে না এই দাবীতে টি পার্কের গেটের সামনে ধর্নায় বসে শাসকদলের শ্রমিক সংগঠন। হঠাৎ ই টি পার্কের ভিতর থেকে গুলি চালায় কৃতপক্ষের আশ্রিত কিছু দুস্কৃতি। এরপর ই উত্তেজনা ছড়ায়। আই এন টি টি ইউ সির সভাপতি প্রসেনজিৎ রায় জানান দীর্ঘদিন ধরে কাজের রেট নিয়ে কতৃপক্ষের সাথে ঝামেলা চলছে। তবুও তারা দাবি করেন এনজেপি চত্তরে থাকা ট্রাক ও লেবার দিয়ে কাজ করাতে হবে। রেট আলোচনার মাধ্যমে ঠিক হবে।ইতিমধ্যেই তারা লক্ষ্য করেন কম রেটে ডাম্পার দিয়ে কাজ করচ্ছে কতৃপক্ষ। এরই প্রতিবাদে আজ ধর্নায় বসে। তখনই আলম নামে ব্যাক্তি গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।।

No comments:

Post a Comment

Post Top Ad