স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যানার ছেড়ার অভিযোগে বিজেপির অবস্থান-বিক্ষোভ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 1 February 2021

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যানার ছেড়ার অভিযোগে বিজেপির অবস্থান-বিক্ষোভ

   


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :-স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি, ব্যানার ছেড়ার অভিযোগে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ শুরু করল বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সদস্য, সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে গাইঘাটা থানার সামনের যশোর রোডের পাশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাদের ছবি ফ্লাক্স ছিড়ে দিচ্ছে। পুলিশ দুষ্কৃতীদের যদি গ্রেফতার না করে তাহলে আরো বড় বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা।

৩০শে জানুয়ারি গাইঘাটা ঠাকুরনগরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সে কারণে গাইঘাটা জুড়ে লাগানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টার ব্যানার৷ গোবরডাঙ্গা সহ একাধিক জায়গায় সেই পোস্টার-ব্যানার ছেড়ার অভিযোগে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ বলে জানিয়েছেন বিজেপির যুব সভাপতি সঞ্জীব চৌধুরী।





No comments:

Post a Comment

Post Top Ad