নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :-চতুর্থ শ্রেণীর সরকারি কর্মীর স্বীকৃতি সহ ১২ দফা দাবি আদায়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল সিটু অনুমোদিত মিড ডে মিল কর্মী ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার থেকে মিছিলের মাধ্যমে শুরু হয় মিড ডে মিল কর্মী ইউনিয়নের এই ডেপুটেশন। এই অবস্থান কর্মসূচীর মাঝে সিটু মিড ডে মিল কর্মী ইউনিয়নের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন কালিয়াগঞ্জের বিডিও প্রসুনকুমার ধারার সঙ্গে। ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় বিডিও'র হাতে। এদিন শান্তিপূর্ন ডেপুটেশন শেষে সিটু নেতা গোবিন্দ বর্মন জানান মিড ডে মিল রাধুনী এবং এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মীর স্বীকৃতি প্রদানের দাবি ছারাও ২১ হাজার টাকা মাসিক ভাতা প্রদান, সমকাজে সম বেতন, ছাত্রছাত্রীদের পুষ্টিকর ও পরিচ্ছন্ন খাবার সরবরাহ, ছাত্রছাত্রীদের খাবারের খরচ বাড়ানো, ১৪ দিনের ক্যাজুয়াল লিভ ও ৫০০ টাকা মেডিক্যাল ভাতা প্রদান, উৎসবের সময় বোনাস বা এক্সগ্রেসিয়া প্রদান, মিড ডে মিল কর্মীদের ছাটাই করা যাবেনা, ব্যাঙ্কের মাধ্যমে ভাতা প্রদানের মতো দাবি ছিল।

No comments:
Post a Comment