সেচখালের বাঁধ ভেঙে যাওয়ায় এবার চরম সংকটে বোরোচাষীরা - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Tuesday, 2 February 2021

সেচখালের বাঁধ ভেঙে যাওয়ায় এবার চরম সংকটে বোরোচাষীরা

   



  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :-সেচখালের বাঁধ ভেঙে যাওয়ায় এবার চরম সংকটে বোরোচাষীরা।অন্যদিকে সেচখালের বাঁধ ভেঙে জল ঢোকায় আলু,সর্ষের জমি জলের তলায়।মাথায় হাত চাষীদের। পূর্ব বর্ধমানের রাইপুর,ভিটা,শোনপুর সহ বেশ কয়েকটি গ্রামের চাষীরা বর্ধমানের সেচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবী অবিলম্বে সেচখালের ভাঙা বাঁধ মেরামত করতে হবে।আর সপ্তাহ খানেকের মধ্যেই জমিতে বোরোধান রোয়ার কাজ শুরু হবে।এই সময়ে বীজতলায় জলের দরকার।কিন্তু সেচের খালের বাঁধ ভেঙে যাওয়ায় জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ ভেঙে পাকা ফসলে জল ঢুকে চরম সংকটে পড়েছেন এলাকার কৃষকরা।

বোরোচাষের জন্য ডিভিসির সেচখালগুলিতে জল দেওয়া শুরু হয়েছে। এলাকার চাষীরা জানান সেচখালের বাঁধ ভাঙা বা দুর্বল তার খোঁজ রাখে নি সেচ দপ্তরের কর্মীরা। দু'দিন আগে বোরোর জল ঢুকে যায় আলু,সর্ষে ও পেঁয়াজের জমিতে।দু'দিন ও দু'রাত টানা আলু, সর্ষের জমি জলের তলায়। ফলে এখন পাকা আলু বা সর্ষে নষ্ট হয়ে যাবে।


No comments:

Post a Comment

Post Top Ad