নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :- চাবাগানের শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন আবাসন প্রকল্পের শুভ সুচনা হল। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফালাকাটা থেকে জেলার চার চাবাগানে চা সুন্দরী আবাসন প্রকল্পের সুচনা করেন।
এদিন জেলার মানাবাড়ি, রেড ব্যাঙ্ক, গ্রাসমোড় এবং সুকনা চাবাগানে চা সুন্দরী আবাসন প্রকল্পের সুচনা হয়। ভিডিও কনভারেন্স এর মাধ্যমে এই চাবাগানের শ্রমিকদের চা সুন্দরী আবাসনের কথা জানান মুখ্যমন্ত্রী। এদিন মানাবাড়ি চাবাগানের একটি মঞ্চে প্রায় ১৯২ জন চা শ্রমিক কে চা সুন্দরী আবাসনের স্যাংসন লেটার দেওয়া হয়। জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু, মালবাজারের মহকুমা শাসক সান্তনু বাল, বিডিও বিমান চন্দ্র দাস সহ অন্যান্য আধিকারিকেরা এদিন মানাবাড়ি চাবাগানের শ্রমিকদের হাতে চা সুন্দরী আবাসনের স্যাংসন লেটার তুলে দেন। এদিন জেলা শাসক বলেন, জেলার চার চাবাগানে এদিন এই চা সুন্দরী আবাসন প্রকল্পের স্যাংসন লেটার তুলে দেওয়া হয়। ল্যান্ড সারভে হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই পশ্চিম বঙ্গ সরকারের হাউজিং ডিপার্টমেন্ট পক্ষ থেকে ঘর তৈরির কাজ শুরু হয়ে যাবে।

No comments:
Post a Comment