বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা জমায়ায়েত করল জেলা বাম ফ্রন্ট। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Tuesday, 2 February 2021

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা জমায়ায়েত করল জেলা বাম ফ্রন্ট।

   

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :-ভোটের দিনক্ষন ঘোষনা হতে সম্ভবত আর কয়েক দিন বাকি। সামনে তৃণমূল , বিজেপির মত শক্তিশালী প্রতিপক্ষ। তাই দক্ষিণ দিনাজপুরের দুর্গ অক্ষত রাখতে বলতে গেলে কেন্দ্রের জন বিরোধী নীতিকে হাতিয়ার করে আজ থেকেই কার্যত নির্বাচনী প্রচারে নেমে পড়ল জেলা বামফ্রন্ট। ভোটের আগে কর্মীবাহিনীকে চাঙ্গা করে তুলতে,কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলা জমায়ায়েত করল জেলা বাম ফ্রন্ট। আজকের এই সভায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন।যা লক্ষ করার মত।

লোকসভা নির্বাচনের ক্ষতকে সারিয়ে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে নেমে পড়েছেন বাম নেতৃত্ব। বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে বামেদের জমায়েত মিছিল-মিটিং ইত্যাদি নজরে পড়ছে । সেগুলোতে মানুষের উপস্থিতিও যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। শুধু দল নয়, বামফ্রন্টের কৃষক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, মহিলা সংগঠনের বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও জমায়েত নজরে আসছে।আজ দুপুরে বালুরঘাট শহরের জেলা শাসকের দপ্তরের সামনে বামেদের আয়োজিত এই সভা যদিও কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনবিরোধীনীতির বিরুদ্ধে। সেই জনসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গাড়ি করে বালুরঘাট শহরের বাইরে জড় হন বামফ্রন্টের নেতা, কর্মী, সমর্থকেরা। দুপুর একটার সময় শহরের সেই প্রান্ত থেকে নেতা কর্মী সমর্থকরা মিছিল করে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে বামেদের সভাস্থলে এসে জমায়েত হন। 


No comments:

Post a Comment

Post Top Ad