নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :- পেট্রাপোলে কর্মবিরতি উঠে গেল, শুরু হলো আমদানি-রপ্তানিকুলিদের লাগেজ বহন করতে দিতে হবে। ট্রাকচালক ও খালাসিদের বেনাপোলে যাওয়ার পর দিনের দিন দেশে ফিরে আসা সহ একাধিক দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল পেট্রাপোল স্থলবন্দর জীবন-জীবিকা বাচাও কমিটি। ।রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ওই কর্মবিরতির ফলে বন্ধ বন্দরের ব্যবসা-বাণিজ্য, যাত্রী পরিবহন, মুদ্রা বিনিময় কেন্দ্র , দোকান পাঠ বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানিয়েছে, সোমবার তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের আধিকারিকরা । ট্রাকচালকদের সমস্যার দাবি মেনে নেওয়া হয়েছে।মুটে মজুরের জন্য ২০ তারিখ পর্যন্ত সময় চেয়েছে বন্দর কর্তৃপক্ষ।সে কারণেই আজ থেকে কর্মবিরতি তুলে নেয়া হয়েছে। শ্রমিকদের দাবি না মানলে ২১ তারিখের পর ফের কর্মবিরতি শুরু করা হবে।মঙ্গলবার সকাল থেকে পেট্টাপোল বন্দর স্বাভাবিকভাবেই চলছে।

No comments:
Post a Comment