জোড়াবাগান শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 4 February 2021

জোড়াবাগান শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :- বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকায় উদ্ধার হল ৯ বছরের এক শিশু কন্যার মৃতদেহ। তাকে ব্যাপক যৌন নির্যাতন চালিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জোড়াবাগান থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় লালবাজার গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং সাইন্টিফিক উইং-এর আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় ওয়ার্ড কোওর্ডিনেটরও।

পুলিশ সূত্রে খবর, শোভাবাজার এলাকার বাসিন্দা নয় বছরের ওই নাবালিকা গতকাল জোড়াবাগানে তার মামার বাড়িতে বেড়াতে যায়। এরপর রাত আটটার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি মামার বাড়িতে। চারিদিকে খোঁজখবর করেও কোনো সন্ধান না মেলায় রাতের দিকে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপরেই বৃহস্পতিবার তার মামাবাড়ির খুব কাছেই একটি তিনতলা বাড়ির সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায় ওই শিশুকন্যার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোড়াবাগান থানার পুলিশ। এই খবর চাউর হতেই এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা। দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সুত্রে খবর, ওই শিশুকন্যার গলায় মিলেছে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ। একই সঙ্গে তাকে নৃশংসভাবে খুন এর আগে যৌন নির্যাতন চালানো হয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার তদন্তে লালবাজার গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং সাইন্টিফিক উইঙ্গের সাহায্য নিচ্ছে জোড়াবাগান থানা পুলিশ। উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ওই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও।

No comments:

Post a Comment

Post Top Ad