চলন্ত তুলোর গাড়িতে আগুন, যশোর রোডে তীব্র যানজট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :-চলন্ত গাড়িতে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় গাইঘাটা থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। এই ঘটনায় যশোর রোডের তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি কোলকাতা দিক থেকে পেট্রাপোল সীমান্তেত দিকে যাচ্ছিল। গাইঘাটা থানার সামনে থেকেই লরিটিতে আগুন দেখতে পাওয়া যায়। গাড়িতে তুলে ভর্তি থাকায় অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়। স্থানীয় ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোবরডাঙ্গা ও হাবরার দমকলের দুটি গাড়ি। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তুলো বোঝাই লরিটির উচ্চতা বেশি হওয়ায় রাস্তার বিদ্যুতের তার স্পর্শ করে এবং শটসার্কিট হয়ে আগুন লেগে যায়। গাইঘাটা থানা এলাকায় এসে আগুন নজরে আসে। গাড়িতে থাকা সমস্ত তুলো নষ্ট হলেও কোন হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


No comments:
Post a Comment