ভোটের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না?এমনি বললেন ভারতী ঘোষ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

ভোটের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না?এমনি বললেন ভারতী ঘোষ।



  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :-২০২১ পর তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার খোলাপোতায় কৃষক সুরক্ষা অভিযানের সমর্থনে হওয়া এক জনসভা থেকে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ‍্য সহ সভাপতি ভারতী ঘোষ। তিনি বলেন, "এই বিধানসভা ভোটে তৃণমূলকে লরির চাকার নীচে খুঁজতে হবে। তৃণমূল পালানোর পথ পাবে না।" রাজ‍্য বাজেটে দেড় কোটি চাকরি দেওয়ার ঘোষোনাকেও তিনি ভাওতার বাজেট বলেন। তৃণমূলকে বিদ্রুপ করে বলেন, "আম্ফানের চাল চুরি গিয়েছে, ঘরের টাকা সব কাটমানিতে গিয়েছে, মমতার সরকার কাটমানির সরকার হয়ে গেছে। স্বাস্থ্য খাতেও যা প্রতিশ্রুতি তা ভাওতা। মানুষ আপনাকে শূন‍্য দেবে। চাকরিটা ঘুষের বাজারে বিক্রি হচ্ছে। তিনি মিথ‍্যা পতিশ্রুতি দিচ্ছেন।"

No comments:

Post a Comment

Post Top Ad