শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :-

 শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘিতে শোভন ও বৈশাখী তাঁর সম্পর্কে যে মন্তব্য করেন তার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মানহানির মামলা করতে আলিপুর কোর্টে আসেন রায়দিঘির বিধায়ক। আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। শোভন চট্টোপাধ্যায়ের নাম করলেও বৈশাখীর নাম করেননি দেবশ্রী, বলেছেন, ওই মহিলার নাম নিতে চাই না। যেটা প্রাণে আসছে, সেটাই বলছেন, তাও আমি কিছু বলিনি। একতরফা বলছেন, আর আমি নিতে পারছি না। উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই বলে প্রচার হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। বলা হয়েছে আমি দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সিনেমা করি না সেটা আমার ইচ্ছে। উনি বলেছেন, আমি বাতিল নায়িকা। গোটা দেশ আমাকে চেনে, আমি জাতীয়, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি।

No comments:

Post a Comment

Post Top Ad