ফাঁসিদেওয়ামোড়ে ট্রাক ও কনটেনারের সংঘর্ষ,ব্যাপক চাঞ্চল্যে - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 6 February 2021

ফাঁসিদেওয়ামোড়ে ট্রাক ও কনটেনারের সংঘর্ষ,ব্যাপক চাঞ্চল্যে



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৬ফেব্রুয়ারি :- শনিবার মাটিগাড়ার কাছে ফাঁসিদেওয়ামোড়ে ট্রাক ও কন্টেনারের সংঘর্ষ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে একটি ট্রাক শিলিগুড়ি থেকে কিষাণগঞ্জগের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি কন্টেনার শিলিগুড়ির দিকে আসছিল। ঠিক সেই সময় সংঘর্ষ হয়। এরপরেই ট্রাকে আগুন লেগে যায়। এবং চালক ও খালাসিকে কোন রকম ভাবে ট্রাক থেকে নেমে যায়। তবে কোন হতাহতের খবর নেই। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও দমকলকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এবং পুলিশ দুটি গাড়িকেই উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad