গোপালনগরের পাল্লাতে এয়ারগান দিয়ে মারা হচ্ছে পাখি! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 3 February 2021

গোপালনগরের পাল্লাতে এয়ারগান দিয়ে মারা হচ্ছে পাখি!

 


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩ফেব্রুয়ারি :- বনগাঁ গোপালনগরের পাল্লাতে এয়ারগান দিয়ে মারা হচ্ছে পাখি, প্রতিবাদ করে ছবি তুলতে গেলে নিজেকে ডন বলে হুমকি সাংবাদিকদের

     শীতের সময় খেজুর গাছের রস খেতে আসে প্রচুর পাখি আর সেই দিকেই এয়ারগান তাক করে থাকে পাখি শিকারীরা l বুধবার দুপুরে বনগাঁর গোপালনগর থানা এলাকার পাল্লা গ্রামের এয়ারগান দিয়ে পাখি মারতে এক ব্যক্তিকে দেখে দাঁড়িয়ে পড়ে কয়েকজন সংবাদমাধ্যমের কর্মীরা l পাখি শিকারী ওই ব্যক্তির ছবি করতে গেলেই নিজেকে ডন বলে অভিহিত করেন l এবং সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দিতে থাকেন l ঘটনার কথা গোপালনগর থানার পুলিশকে জানাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী l তার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই পাখি শিকারী l পাখি শিকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বনগাঁর এসডিপিও অশেষ বিক্রম দস্তিদার l

    

No comments:

Post a Comment

Post Top Ad