বুধবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে পুরোপুরি পুড়ে ছাই দুটো বাড়ি। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 3 February 2021

বুধবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে পুরোপুরি পুড়ে ছাই দুটো বাড়ি।



   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৪ফেব্রুয়ারি :- বুধবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে পুরোপুরি পুড়ে ছাই দুটো বাড়ি ও বাড়িতে থাকা আসবাব, টাকা-পয়সা সমস্ত কিছু । ঘটনাটি ঘটেছে হাবড়ার এক নম্বর ওয়ার্ডের আয়রা এলাকায় । হঠাৎই আগুন লাগার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থা থেকে কোনোক্রমে প্রাণে বাঁচতে সক্ষম হল ।জানা গিয়েছে শিবুপদ ভট্টাচার্য, ৪৩ বছর বয়স এলাকায় যজমানি করা তার কাজ । বাড়িতে তার বৃদ্ধা স্ত্রী ও দুই নাতি ছিলেন তার বাড়িতেই প্রথম হঠাৎ আগুন লাগে । বাড়িতে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ,আসবাব ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গিয়েছে । কোনোক্রমে প্রাণে বাঁচেন এই চারজন সদস্য ।

শিবুপদ ভট্টাচার্যের বাড়ি আগুন ধরার পর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে । নিমিষেই দাও দাও করে জ্বলতে থাকে সঞ্জয় দে নামে পেশায় ভ্যানচালক প্রতিবেশীর বাড়িও । সঞ্জয়ের ছেলে মৃত্যুঞ্জয় দে জানায় এলাকায় ক্যাটারিং করে ও একটি মোবাইলের দোকানে কাজ করে টাকা ৭০ হাজার টাকা বাড়িতে জমিয়ে ছিল । বোনের পড়াশোনা ও একটি বাইক কিনে ফ্লিপকার্টে কাজ করবে এটাই ছিল তাঁর স্বপ্ন । পাশাপাশি মৃত্যুঞ্জয়ের বোন সহেলি হাবড়া শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে ইতিহাসে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।মেধাবী ছাত্রীর সমস্ত ডকুমেন্টস পুরে গিয়েছে । দুটি পরিবারের সদস্যদের পরনের পোশাক টুকু ছাড়া আর কিছুই বেঁচে নেই । 

No comments:

Post a Comment

Post Top Ad